এই দুই দেশের সরকারপ্রধান বুধবার জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের বৈঠকের সময় সাক্ষাৎ করেন। এ সময় তারা দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ড. মুহাম্মদ ইউনূস যুব বিনিময় কর্মসূচির প্রস্তাবও দেন।
ড. ইউনূস মন্তব্য করেন যে সার্কের পুনরুজ্জীবন একটি ইতিবাচক সূচনা হতে পারে। তিনি পাকিস্তানের সমর্থনও প্রত্যাশা করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই উদ্যোগের প্রতি সমর্থন প্রদানের প্রতিশ্রুতি দেন।

0 Comments