আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার বা নির্বাচন সম্ভব নয়: জয়
বাংলাদেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৮ মাসের যে সময়সীমা উল্লেখ করেছেন, তাতে তিনি সন্তুষ্ট। তবে, আওয়ামী লীগ আরও আগে নির্বাচনের প্রত্যাশা করেছিল বলেও জানান সজীব ওয়াজেদ জয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তার মতে, দেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি নিজেদের মতো করে নির্বাচনের আয়োজন করবে।

0 Comments