সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার 





সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ রোববার বিকেলে তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সাবের হোসেন চৌধুরী পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ছিলেন। তিনি একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের নৌ-পরিবহন এবং পরবর্তীতে এলজিআরডি উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সাবের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিনি ১৯৯৬ সালের ৪ জুলাই থেকে ২০০১ সালের ১৯ আগস্ট পর্যন্ত বিসিবি চেয়ারম্যানের পদে ছিলেন।


 Saber Hossain Chowdhury arrested




 
Former Environment Minister Saber Hossain Chowdhury was arrested by Detective (DB) Police.

He was arrested from Gulshan in the capital on Sunday afternoon.

Dhaka Metropolitan Police Deputy Commissioner (Media) Talebur Rahman confirmed this information to The Daily Star.

Saber Hossain Chowdhury was the Minister of Environment, Forests and Climate Change in the late Sheikh Hasina government. He has been nominated as a member of parliament by Awami League several times.

In 1996, Saber was the deputy minister of shipping in the Awami League government and later LGRD.

According to the Bangladesh Cricket Board website, he was the BCB chairman from 4 July 1996 to 19 August 2001.