ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করলো
ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র চিলি ও পেরুর বিরুদ্ধে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। এই দলে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন লেফট ব্যাক ভিনিসিয়ুস আবনার এবং স্ট্রাইকার ইগোর হেসুস।
ব্রাজিল আগামী ১১ অক্টোবর চিলির বিরুদ্ধে মাঠে নামবে এবং পাঁচ দিন পর ১৬ অক্টোবর পেরুর বিরুদ্ধে খেলবে। এখন পর্যন্ত চিলি ও ব্রাজিলের মধ্যে ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ব্রাজিল ১৩টি ম্যাচ জিতেছে, ৩টি ড্র হয়েছে এবং চিলি ১টি ম্যাচ জিতেছে। অন্যদিকে, ব্রাজিল ও পেরুর মধ্যে ১৬টি ম্যাচ হয়েছে, যার মধ্যে ব্রাজিল ১২টি ম্যাচ জিতেছে, পেরু ২টি ম্যাচ জিতেছে এবং ২টি ম্যাচ ড্র হয়েছে।
সর্বশেষ ১১ সেপ্টেম্বর প্যারাগুয়ের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের গ্রুপে তারা ৫ নম্বরে অবস্থান করছে, যেখানে ৮ ম্যাচের মধ্যে ৩টিতে জয়, ১টিতে ড্র এবং ৪টিতে পরাজয় হয়েছে।


0 Comments