শনিবার ২৮-০৪-২০২৪ রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে
পটুয়াখালীর কুয়াকাটায় স্টেশনে সংযুক্ত সকল সার্কিটের ব্যান্ডউইথ সেবা রক্ষণাবেক্ষণের জন্য আগামী চার ঘণ্টা দেশের ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেম SEA-ME-WE-5 (SMW5) কনসোর্টিয়াম কর্তৃক শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে পরদিন রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত মোট চার ঘণ্টা সাবমেরিন ক্যাবলের লাইটিং ফিল্টার স্থাপন করা হবে।
উল্লেখিত সময়ে SMW5 সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সকল সার্কিটের ব্যান্ডউইথ সেবা বন্ধ থাকবে। তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের সেবা অব্যাহত
থাকবে।



0 Comments