রুথ ট্রাম্পকে ‘হত্যাচেষ্টার’ পূর্বে একটি চিঠিতে পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন

 


 

 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হত্যাচেষ্টার ঘটনায় রায়ান ডব্লিউ রুথ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সোমবার আদালতে জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়েছে যে, রুথ ফ্লোরিডার এই ঘটনার কয়েক মাস আগে থেকেই পরিকল্পনা করে আসছিলেন। তিনি জানতেন যে তাঁর পরিকল্পনা ব্যর্থ হবে, এবং এ বিষয়টি তিনি একটি চিঠিতে উল্লেখ করেছেন

 

 

 



১৫ সেপ্টেম্বর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প গলফ খেলছিলেন। এ সময় ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা মাঠের পাশে ঝোপের মধ্যে এক বন্দুকধারীকে দেখতে পান। তাঁরা গুলি চালালে সন্দেহভাজন বন্দুকধারী পালিয়ে যায়, পরে কাছাকাছি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মার্কিন কৌঁসুলিরা বিভিন্ন বিষয়কে ইঙ্গিত করে বলছেন যে ১৫ সেপ্টেম্বরের ঘটনার পেছনে রুথের পরিকল্পনা ছিল।