ভারতের এক মৃত যুবকের শুক্রাণু তার বাবা-মায়ের হাতে তুলে দিতে দিল্লির একটি হাসপাতালকে নির্দেশ দিয়েছে সেখানকার আদালত। মৃত সন্তানের শুক্রাণু ব্যবহার করে নাতি বা নাতনির জন্ম দেয়াতে চান ওই দম্পতি।
A Delhi court has ordered a Delhi hospital to hand over the sperm of a dead Indian youth to his parents. The couple wants to give birth to a grandson or granddaughter using the dead child's sperm.
প্রায় চার বছর ধরে দিল্লির হাসপাতালটির সঙ্গে আইনি লড়াইয়ের পর জয় হয়েছে ওই দম্পতির।
মৃত যুবকের মা হসবির কউর বিবিসিকে বলেছেন, “আমাদের দুর্ভাগ্য যে ছেলেকে হারিয়েছি। তবে আদালত একটি বহুমূল্য উপহার দিলো। এখন আমরা সন্তানকে ফিরে পেতে পারব।”
মিসেস কউর ও তার স্বামী গুরভিন্দর সিংয়ের মৃত সন্তান প্রীত ইন্দর সিংয়ের যে শুক্রাণু গঙ্গারাম হাসপাতাল সংরক্ষণ করে রেখে দিয়েছিল, তারা সেটি পরিবারের কাছে হস্তান্তর করতে অস্বীকার করায় মামলা দায়ের করেছিলেন ওই দম্পতি। এই দম্পতির ৩০ বছর বয়সী পুত্রের এক ধরনের রক্তের ক্যান্সার ধরা পড়ে ২০২০ সালের জুন মাসে। ‘নন-হজকিংস লিম্ফোমা’ নামের ওই রক্তের ক্যান্সারের চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছিল গঙ্গারাম হাসপাতালে।
“কেমোথেরাপি শুরু করার আগে হাসপাতাল থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যে একবার চিকিৎসা শুরু হলে তার শুক্রাণুর গুণমান খারাপ হয়ে যেতে পারে। সেজন্য শুক্রাণু জমিয়ে রাখার কথা বলা হয়েছিল,” বিবিসিকে বলছিলেন গুরুভিন্দর সিং।
অবিবাহিত প্রীত ইন্দর সিং হাসপাতালের পরামর্শ মেনে নেন এবং তার শুক্রাণু সংগ্রহ করে বরফের আকারে জমিয়ে রাখা হয় ২০২০ সালের ২৭শে জুন। সেপ্টেম্বরে মারা যান প্রীত ইন্দর সিং।
কয়েক মাস পরে তার বাবা-মা হাসপাতালের কাছে ফেরত চান পুত্রের শুক্রাণু। কিন্তু হাসপাতাল তাদের সেই আবেদনে সাড়া দেননি। তারপরেই দিল্লি হাইকোর্টে আবেদন জানান ওই দম্পতি।
তারা আদালতে বলেছিলেন যে পুত্রের শুক্রাণু ব্যবহার করে যে নবজাতক আসবে, তাকে বড় করে তোলার দায়িত্ব নেবেন ওই দম্পতি। তারা মারা গেলে সেই নাতি বা নাতনির সব দায়িত্ব নেবেন বলে আদালতে লিখিত অঙ্গীকার জমা দেন দম্পতির দুই কন্যা। বিচারপতি প্রতিভা সিং তার নির্দেশে বলেছেন, “ভারতীয় আইন অনুযায়ী মৃত্যুর পরে সন্তান জন্মের ওপরে কোনও প্রতিবন্ধকতা নেই”, যদি যার শুক্রাণু, তিনি আগেই নিজের সম্মতি দিয়ে থাকেন।
আদালতে রায়ে আরও বলা হয়েছে যে স্ত্রী বা সন্তান না থাকলে ওই শুক্রাণু পাওয়ার অধিকার রয়েছে মৃত ব্যক্তির বাবা-মায়ের, কারণ হিন্দু উত্তরাধিকার
আইন অনুযায়ী তারাই মৃত ব্যক্তির আইনি উত্তরাধিকারী।
ওই দম্পতি বলছেন তারা চেয়েছিলেন যে তাদের সন্তানের উত্তরাধিকার বজায় থাকুক। আদালতের এই নির্দেশে মৃত সন্তানের সঙ্গে একটা সংযোগ তারা রক্ষা করতে পারবেন, পারিবারিক নামটাও বহমান থাকবে।
“নিজের বোনেদের ও খুব ভালোবাসত। বন্ধুরাও ওর খুব কাছের ছিল। আমার ফোনে স্ক্রিনসেভারে ওরই ছবি রয়েছে। আমার দিনটা শুরুই হয় ওর মুখটা দেখে,” বলছিলেন মিসেস কউর।
ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে তিনি ছেলের কোনও ছবি বিবিসিকে দিতে চাননি।
তিনি এও জানালেন যে ছেলের ওই শুক্রাণু ‘সারোগেসি’র মাধ্যমে গর্ভধারণ করানোর কথা ভাবছে তাদের পরিবার। ওই দম্পতির এক কন্যা, মৃত প্রীত ইন্দর সিংয়ের এক বোন ‘সারোগেসি’তে রাজি হয়েছেন বলেও জানিয়েছেন মিসেস কউর।
চিকিৎসা বিজ্ঞানে সারোগেসি কথাটার সহজ অর্থ করা যেতে পারে অন্য মায়ের গর্ভ ব্যবহার করে সন্তান জন্মদান।
তার কথায়, “আমার বিষয়টা পরিবারের মধ্যেই রাখতে চাই।"
বিচারপতি প্রতিভা সিং তার আদেশে একাধিক এমন ঘটনার উল্লেখ করেছেন যেখানে মৃত্যু-পরবর্তী প্রজননের উদাহরণ রয়েছে। ২০০২ সালে ১৯ বছর বয়সী এক ইসরায়েলি সেনাসদস্যর মৃত্যু হয়েছিল গাজায়। তার বাবা-মা আদালতের আদেশ নিয়ে সারোগেট মায়ের গর্ভে সন্তানের শুক্রাণু প্রতিস্থাপন করিয়ে একটি শিশুর জন্ম ঘটিয়েছিলেন।
বিচারপতি তার আদেশে উল্লেখ করেছেন যে এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক স্তরে মতৈক্য নেই এখনও।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চেক প্রজাতন্ত্রসহ
বেশ কয়েকটি দেশ লিখিত অনুমতির ভিত্তিতে মৃত্যু-পরবর্তী প্রজননের অনুমতি দেয়। অস্ট্রেলিয়াতে একটি বাড়তি শর্ত থাকে, যেখানে মৃত্যুর পরে পরিবারের আবেগ সামলানোর জন্য এক বছর সময় দেওয়া হয় মৃত্যু-পরবর্তী প্রজননের অনুমোদন দেওয়ার আগে।
তবে ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, মালয়েশিয়া, পাকিস্তান, হাঙ্গেরি ও স্লোভেনিয়াতে এ ধরনের প্রজননের অনুমোদন দেওয়া হয় না। আর ভারতের প্রতিবেশীদের
মধ্যে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও বাংলাদেশে এই বিষয়ে কোনও নীতিমালা নেই।
যেসব দেশে মৃত্যু-পরবর্তী প্রজননের আইনি স্বীকৃতি আছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রীর কাছ থেকেই বরফাকারে জমিয়ে রাখা ডিম্ব বা শুক্রাণু ব্যবহার করে গর্ভধারণের আবেদন আসে।
ইসরায়েলে অবশ্য মৃত ব্যক্তির বাবা-মায়েরা তাদের পুত্র সন্তানের শুক্রাণু ব্যবহার করে প্রজনন ঘটাতে চাইছেন, এরকম ঘটনা বাড়ছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের পর থেকে ইউক্রেনের সেনা সদস্যদের বিনা খরচে শুক্রাণু সংরক্ষণের সুবিধা দেওয়া হচ্ছে।
ভারতে অবশ্য এভাবে প্রজননের ঘটনা বিরল।
A Delhi court has ordered a Delhi hospital to hand over the
sperm of a dead Indian youth to his parents. The couple wants to give birth to
a grandson or granddaughter using the dead child's sperm.
After nearly four years of legal battle with the Delhi
hospital, the couple won.
The dead youth's mother Hosbir Kaur told the BBC, “We are
unfortunate to have lost our son. But the court gave a priceless gift. Now we
can get the child back."
The couple had filed the suit after the Gangaram Hospital
refused to hand over the sperm of Preet Inder Singh, the deceased child of Mrs
Kaur and her husband Gurvinder Singh, to the family. The couple's 30-year-old
son was diagnosed with a type of blood cancer in June 2020. He was admitted to
Gangaram Hospital for treatment of the blood cancer called 'Non-Hodgking's
Lymphoma'.
“Before starting the chemotherapy the hospital advised that
his sperm quality might deteriorate once the treatment started. That's why
sperm storage was called for," Guruvinder Singh told the BBC.
Single Preet Inder Singh accepted the hospital's advice and
had his sperm collected and frozen on June 27, 2020. Preet Inder Singh died in
September.
A few months later, his parents asked the hospital to return
their son's sperm. But the hospital did not respond to their request. After
that, the couple appealed to the Delhi High Court.
They told the court that the couple would be responsible for raising the newborn using their son's sperm. The two daughters of the couple submitted a written commitment to the court that they will take all the responsibility of the grandson or granddaughter if they die. Justice Pratibha Singh in his order said, "under Indian law there is no bar on procreation after death", if the spermatozoon has given its consent beforehand.
The court also ruled that if there is no wife or children,
the deceased's parents have the right to receive the sperm, as they are the
legal heirs of the deceased under the Hindu Succession Act.
The couple say they wanted their child's legacy to live on.
With this order of the court, they will be able to preserve a connection with
the dead child, the family name will also be preserved.
“She loved her sisters very much. His friends were also very
close to him. I have a picture of him as a screensaver on my phone. My day
starts with seeing her face,” said Ms Kaur.
He did not want to give any photos of his son to the BBC to
protect his privacy.
He also informed that their family is thinking of
impregnating the boy's sperm through surrogacy. Ms. Kaur also said that one of
the couple's daughters, a sister of deceased Preet Inder Singh, had agreed to
the surrogacy.
Surrogacy in medical science can simply mean giving birth to
a child using the womb of another mother.
In his words, "I want to keep my matter in the
family."
Justice Pratibha Singh in his order cited several cases
where there are examples of posthumous reproduction. In 2002, a 19-year-old
Israeli soldier died in Gaza. Her parents had a child born by transplanting the
child's sperm into the womb of a surrogate mother with a court order.
The judge noted in his order that there is still no
international consensus on the issue.
Several countries, including the United States, the United
Kingdom, Japan, and the Czech Republic, allow posthumous reproduction with
written consent. Australia has an additional condition, where families are
given a year to process their emotions after a death before posthumous
reproduction is allowed.
However, such breeding is not allowed in Italy, Sweden, Switzerland,
France, Malaysia, Pakistan, Hungary and Slovenia. And India's neighbors Sri
Lanka, Nepal, Bhutan and Bangladesh have no policy in this regard.
In countries where post-mortem reproduction is legally
recognized, requests for insemination using frozen eggs or sperm usually come
from the husband or wife of the deceased.
In Israel, however, cases of deceased parents seeking to
reproduce using their sons' sperm are on the rise. On the other hand, since the
war with Russia, the servicemen of Ukraine are being given the facility of free
sperm storage.
In India, however, cases of reproduction like this are rare.


0 Comments